--> :: Amader Chhuti - Submissions ::

Home Page
Current Issue
Archive
Travel Plans
Trekking Routemap
Tips
Explore
Rail
Air travel
Rail

Feedback



hit counters
hit counter

বিশেষ অনুরোধঃ

লেখা / ছবি পাঠানোর আগে নিচের নিয়মগুলি মনোযোগ দিয়ে পড়ুন


লেখা পাঠানোর নিয়ম -
১) লেখার আয়তন মোটামুটি ২০০০ শব্দের মধ্যে হওয়াই কাঙ্খিত।
২) লেখা অবশ্যই মৌলিক এবং ইতিপূর্বে অপ্রকাশিত হতে হবে। তবে    আমাদের ছুটি.com-এ প্রকাশিত লেখা পরবর্তীকালে লেখক ও আমাদের ছুটি.com -উভয়ের অনুমতি সাপেক্ষে অন্যত্র প্রকাশ করা যেতে পারে। সেক্ষেত্রে প্রকাশের সময় লেখাটি যে আমাদের ছুটি.com-এ পূর্বপ্রকাশিত সেই তথ্য জানাতে হবে।
৩) লেখা প্রয়োজনমত সম্পাদনা করা হতে পারে। কোন লেখা প্রকাশিত হবে এবিষয়ে আমাদের ছুটি.com পরিচালকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত। লেখকের সঙ্গে এনিয়ে আলোচনা বাধ্যতামূলক নয়। অমনোনীত লেখা ফেরতের কোন ব্যবস্থা নেই। তাই অবশ্যই নিজের কাছে কপি রেখে লেখা পাঠাবেন।
৪) লেখা ই-মেল করে পাঠাতে চাইলে নিচের ফর্মটি পূরণ করুন।তারপর স্ক্যান করা ফাইলটি (.jpeg / .pdf) অথবা Unicode font-এ টাইপ করা ফাইলটি (.doc) অ্যাটাচমেন্ট হিসেবে পাঠিয়ে দিন। লেখা নিজে টাইপ করে পাঠালে আমাদের খুবই সুবিধা হবে। এরজন্য ‘অভ্র কী বোর্ড’ ও সোলাইমান লিপি ফন্ট ব্যবহার করুন। আমরা ওয়েবপেজ-এ বাংলা লেখার সফটওয়্যারের জন্য omicronlab.com এবং ekushe.org -এর কাছে কৃতজ্ঞ।
৬) লেখা পাঠাতে কোনরকম অসুবিধা হলে ই-মেল করুন - admin@amaderchhuti.com-এ। আমরা চেষ্টা করব যথাসাধ্য সাহায্য করতে।

ছবি পাঠানোর নিয়ম-
১)  শুধুমাত্র আপনার নিজের তোলা ছবিই পাঠাবেন।ছবির মাপ অন্ততঃ ৮০০X৬০০ পিক্সেল হওয়া বাঞ্ছনীয়।
২) অবশ্যই আলোকচিত্রীর নাম, যোগাযোগের ঠিকানা, ছবি তোলার স্থান উল্লেখ করতে হবে।
৩) আপলোড করা ছবি ওয়েবসাইটে প্রদর্শন করার আগে প্রয়োজনমত সম্পাদনা করা হতে পারে। এইজন্য ছবি আপলোডের পর প্রদর্শিত হতে কিছুদিন বিলম্ব হতে পারে। ছবি প্রদর্শনের সংবাদ জানতে ‘নতুন খবর’ বিভাগে লক্ষ্য রাখুন।
৪) কোন ছবি প্রদর্শিত হবে কিনা অথবা প্রদর্শিত হলেও পরবর্তীকালে বাদ দিয়ে দেওয়া হবে কিনা, এবিষয়ে আমাদের ছুটি.com পরিচালকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত। আলোকচিত্রীর সঙ্গে এনিয়ে আলোচনা বাধ্যতামূলক নয়। তবে আলোকচিত্রী নিজেই কোন ছবি পরবর্তীকালে আর প্রদর্শন করতে না চাইলে admin@amaderchhuti.com-এ জানালে অবশ্যই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও ছবি পাঠাতে কোনরকম অসুবিধা হলে admin@amaderchhuti.com-এ জানাতে পারেন। আমরা সমাধানের চেষ্টা করব।
৫) ছবি আপলোডের জন্য নিচের ফর্ম পূরণ করে ছবিগুলি অ্যাটাচ করুন।

Album

  • To view this site correctly, please click here to download the Bangla Font and copy it to your c:\windows\Fonts directory.

    For any queries/complaints, please contact admin@amaderchhuti.com
    Best viewed in FF or IE at a resolution of 1024x768 or higher